পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুস ও মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ—সিএমপি।মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় ধর্মীয় র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং জনশৃঙ্খলা বজায় রাখতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।একই সঙ্গে মূর্তি বা কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ করেছে পুলিশ। নিষেধাজ্ঞা জুলুস শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন, বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুস সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে শুরু হবে।নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার একই পথে ফিরে জুলুছ ময়দানে গিয়ে শেষ হবে।জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন