দৈনিক সংবাদ দিগন্ত

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসিকে এ নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।নোটিশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শিশু-কিশোরদের মধ্যে এসব প্ল্যাটফর্মের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

আরও  পড়ুন ,  আইনশৃঙ্খলা উন্নত হওয়ায় ধাপে ধাপে সেনাবাহিনী ব্যারাকে ফেরানো বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নোটিশে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির কারণে অনেক শিশু শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা তৈরি হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পাশাপাশি পড়াশোনায় অনাগ্রহ, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।বলা হয়, ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে এটি অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে

বিষয় : নিষেধাজ্ঞা নোটিশ ১৬ বছর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসিকে এ নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।নোটিশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শিশু-কিশোরদের মধ্যে এসব প্ল্যাটফর্মের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

আরও  পড়ুন ,  আইনশৃঙ্খলা উন্নত হওয়ায় ধাপে ধাপে সেনাবাহিনী ব্যারাকে ফেরানো বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নোটিশে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির কারণে অনেক শিশু শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা তৈরি হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পাশাপাশি পড়াশোনায় অনাগ্রহ, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।বলা হয়, ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে এটি অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত