বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি এবং তার স্বামী পিটার হাগ-এর মধ্যে চলমান বিবাহবিচ্ছেদ মামলার মধ্যেই নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। মানহানির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে দুটি পৃথক আইনি নোটিশ পাঠানো হয়েছে। একটি নোটিশ পাঠিয়েছেন পিটার হাগ নিজে, আরেকটি তার বাবা। আরও পড়ুন, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুঅভিযোগে বলা হয়েছে, সেলিনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা তাদের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে।আরও পড়ুন, বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন, ‘একজন ছিল, সেও ভেগে গেছে’অভিযোগকারীদের দাবি, আদালতে চলমান মামলার মধ্যেও প্রকাশ্যে একাধিক মন্তব্য করে সেলিনা আইনি সীমা অতিক্রম করেছেন। ফলে তারা বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি তার আনা সব অভিযোগও অস্বীকার করা হয়েছে। অন্যদিকে, সেলিনা জেটলি আগেই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, মানসিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন। তার দাবি অনুযায়ী, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং সন্তানদের থেকেও তাকে দূরে রাখা হয়েছে।আরও পড়ুন, শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার হোক জয়তিনি আরও অভিযোগ করেন, তাদের সন্তানরা বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই তিনি আদালতে মামলা করেছেন এবং ক্ষতিপূরণও দাবি করেছেন। তবে পিটার হাগ ও তার পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তারা বলছেন, শিশুদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আদালতের বাইরে প্রকাশ্যে মন্তব্য না করাই শ্রেয়।