দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

৫০ কোটি ঘুষের দাবি প্রকাশে সাত দিনের আল্টিমেটাম আমির হামজার বিরুদ্ধে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।নোটিশটি পাঠিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের এক নেতা হৃদয় হাসান, তার পক্ষে আইনজীবী আব্দুল মজিদ বুধবার (১ এপ্রিল) এই নোটিশ প্রেরণ করেন।নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। 

আরো পড়ুন ,  কুমিল্লা সিটি নির্বাচন: তারিকুল ইসলামের পক্ষে নগরবাসীর সমর্থন চাইলেন হাসনাত আব্দুল্লাহ

অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে তাকে তিন দিনে ৫০ কোটি টাকারও বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান।এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশের দাবি জানান।আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই আইনের চোখে অপরাধী। তাই প্রস্তাবকারীদের নাম গোপন রাখা আইনের দৃষ্টিতে অপরাধীদের আশ্রয় দেওয়ার শামিল।

বিষয় : আল্টিমেটাম নোটিশ বিতর্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

৫০ কোটি ঘুষের দাবি প্রকাশে সাত দিনের আল্টিমেটাম আমির হামজার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।নোটিশটি পাঠিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের এক নেতা হৃদয় হাসান, তার পক্ষে আইনজীবী আব্দুল মজিদ বুধবার (১ এপ্রিল) এই নোটিশ প্রেরণ করেন।নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। 

আরো পড়ুন ,  কুমিল্লা সিটি নির্বাচন: তারিকুল ইসলামের পক্ষে নগরবাসীর সমর্থন চাইলেন হাসনাত আব্দুল্লাহ

অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে তাকে তিন দিনে ৫০ কোটি টাকারও বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান।এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশের দাবি জানান।আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই আইনের চোখে অপরাধী। তাই প্রস্তাবকারীদের নাম গোপন রাখা আইনের দৃষ্টিতে অপরাধীদের আশ্রয় দেওয়ার শামিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত