দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রাখা হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং এ বিষয়ে জনগণের মধ্যেও আস্থা তৈরি হয়েছে।
আর ও পড়ুন , ঈদুল আজহা নিয়ে আমিরাতের সম্ভাব্য তারিখ ঘোষণা
তিনি আরও জানান, কীভাবে ধাপে ধাপে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়মিত অভিযানে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোথাও যৌথভাবে আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এসব অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।
বিষয় : উন্নত দেশ আইনশৃঙ্খলা সেনাবাহিনী

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন