দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল

মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল

নিরাপদ সড়কের প্রত্যাশা থাকলেও দেশের বিভিন্ন মহাসড়কে অবৈধ অটোরিকশা ও তিন চাকার যানবাহনের অবাধ চলাচল সড়ক নিরাপত্তাকে ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। ব্যাটারিচালিত অটোরিকশার পাশাপাশি নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ও বিভিন্ন ধরনের থ্রি-হুইলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলাচল করছে। এতে একদিকে যানজট বাড়ছে, অন্যদিকে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটছে।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ছয় মাসে এসব যানবাহন সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু।পর্যবেক্ষণে দেখা গেছে, মহাসড়কে কম গতির তিন চাকার যানবাহন হঠাৎ থেমে যাত্রী ওঠানামা করানো, ইন্ডিকেটর ব্যবহার না করা, ভুল পথে প্রবেশ এবং আকস্মিকভাবে মোড় নেওয়ার কারণে ঝুঁকি তৈরি করছে। অনেক চালকের লাইসেন্স ও প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 

আরও  পড়ুন , রেলের লোকসান কমাতে কার্গো পরিবহন বাড়ানোর তাগিদ

সেপ্টেম্বর মাসে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। একই সময়ে ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে এবং ১০৯টি ঘটনায় পথচারী চাপা বা ধাক্কার শিকার হয়েছেন।চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, সাভার, কেরানীগঞ্জ, ভাঙ্গা ও রূপগঞ্জসহ বিভিন্ন এলাকার মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচলের চিত্র পাওয়া গেছে। কোথাও কোথাও অভিযান ও জরিমানা হলেও কিছুদিন পর একই যান আবার মহাসড়কে দেখা যাচ্ছে।যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মহাসড়কে অটোরিকশা, নছিমন ও করিমনের চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। তাঁর মতে, আইন প্রয়োগে দুর্বলতা ও অনিয়মের সুযোগে এসব যানবাহনের বিস্তার ঘটছে।সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স নিশ্চিতকরণ, নিয়মিত অভিযান এবং স্থানীয় পর্যায়ে বিকল্প গণপরিবহন ব্যবস্থা জোরদার করা জরুরি। তা না হলে নিরাপদ সড়কের লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে।

বিষয় : নিষেধাজ্ঞা অটোরিকশা অবাধ চলাচল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x