লোকসান কমিয়ে বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে মালবাহী ক্যারেজ বাড়ানো এবং কার্গো পরিবহনের মাধ্যমে আয় বৃদ্ধির সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম কমিটির কাছে উপস্থাপন করা হয়। পাশাপাশি রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং এর অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। আলোচনায় যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন,বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিলেন তারেক রহমান ও সারাহ কুক
কার্গো পরিবহন এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া রেলওয়ের ডিজিটাল সেবা আরও কার্যকর করা এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও এর সংখ্যা বাড়ানোর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দীর্ঘদিনের সমস্যা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। টিকিট কালোবাজারি রোধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত নতুন রেলপথের অগ্রগতির বিষয়েও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। রেলওয়ের আয় বাড়ানো, লোকসান কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন