রমুজে নৌ চলাচল নিয়ে ভিন্ন দাবি তেহরান ও ওয়াশিংটনের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পার্সিয়ান গালফ ওয়াটারওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই জলপথ দিয়ে ট্রানজিট বা জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অপেক্ষমাণ আবেদনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ট্রানজিট অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে ট্রানজিট সংক্রান্ত সব আবেদন কেবল পার্সিয়ান গালফ ওয়াটারওয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরো পড়ুন , ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের দাবিগ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।এছাড়া হরমুজ প্রণালী সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা ও আপডেট সংস্থাটির এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, আন্তর্জাতিক এই জলপথ বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। সেন্টকমের ভাষ্য, নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে এবং ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না।তবে সামুদ্রিক ট্র্যাকিং সংস্থা ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ইরানের ঘোষণার পর আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কমে গেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন রুটকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।