জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি সুতরাং জনগণের জন্য কাজ করে যাবো: এমপি খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, আমরা শুধু মাত্র রাজনৈতিক সস্তা বক্তব্য দিয়ে জনগণের মন জয় করতে চাই না। আমার যা বলি তা করি। তাই বলতে চাই, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তাই আমরা শুধু মাত্র জনগণের কথাই ভাববো এবং জনগণের জন্য কাজ করে যাবো।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সব কাজের কথা বলেছে, ইতিমধ্যেই সেসব কাজ শুরু করেছে। তিনি শুধু মাত্র বাংলাদেশের জনগণের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছেন। জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক আইন মেনে তিনি সাধারণ মানুষের মতো রাস্তায় চলাফেরা করেন। তেমনি সকল এমপি-মন্ত্রীদেরও সাধারণ মানুষের মতো করে চলাফেরার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণমানুষের কল্যাণে কাজের নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন, দেশকে দীর্ঘদিনের একটি ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার কাজ করছেন।আরও পড়ুন, চট্টগ্রাম-১, মিরসরায়ের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন, এমপি সাহেব নিকটতিনি আরো বলেন, ভূমি সেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবো। ভূমি সেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেই লক্ষ্যে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়ানস্টপ সার্ভিস দেওয়ারও অনুরোধ জানাই। মঙ্গলবার দুপুরে নরসিংদী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, মাদারগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুভ উদ্বোধনঅনুষ্ঠান শেষে নরসিংদীর শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতা হিসেবে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে সম্মাননা তুলে দেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বসুন্ধরার ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু হেনা।আরও পড়ুন, দুপচাঁচিয়া চেতনা নাশক ঔষধ খেয়ে ইজিবাইক চুরির চেষ্টার মামলার আসামীসহ গ্রেফতার-৩নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার মেফতাহুল হাসানসহ অন্যান্যরা। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।