দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

মা–বোনদের অধিকার খর্ব করতে চায় একটি দল : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে। আমাদের মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন; কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলেছেন। অথচ সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে ।

আরো পড়ুন , জামায়াতের শীর্ষ নেতা নারীদের অপমান করেছেন : রিজভী

তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজ্যান্ত মিথ্যা বলছে।নারীদের শিক্ষিত করে তুলতে খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। 

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো আমি-ডামি ও রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে-পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ যদি কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানি দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়বে।

বিষয় : ক্ষমতা মা–বোন কর্মজীবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মা–বোনদের অধিকার খর্ব করতে চায় একটি দল : তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে। আমাদের মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন; কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলেছেন। অথচ সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে ।

আরো পড়ুন , জামায়াতের শীর্ষ নেতা নারীদের অপমান করেছেন : রিজভী

তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজ্যান্ত মিথ্যা বলছে।নারীদের শিক্ষিত করে তুলতে খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। 

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো আমি-ডামি ও রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে-পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ যদি কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানি দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়বে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত