সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা। এতে বলা হয়েছে, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন। প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী, সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুসারে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের বিপরীতে বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও প্রাপ্য হবেন তিনি। ডা. শাহাদাত হোসেনের চসিকের দায়িত্ব গ্রহণের পেছনে রয়েছে দীর্ঘ নির্বাচনী আইনি প্রক্রিয়া।
আরও পড়ুন,তারাকান্দায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবিতে করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে ওই রায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তাঁকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন। এবার সংশোধিত আইনের আওতায় পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগের মধ্য দিয়ে চসিক পরিচালনায় তাঁর দায়িত্বের নতুন আইনি কাঠামো নির্ধারিত হলো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে করপোরেশনের কার্যক্রম পরিচালনা করবেন এবং আইনে নির্ধারিত সীমার মধ্যে মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। চট্টগ্রাম মহানগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা এবং করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ নিয়োগের বাস্তব প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর থাকবে নগরবাসীর।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন