দৈনিক সংবাদ দিগন্ত

স্বর্ণের দাম কমার সঙ্গে কমল রুপার দামও

স্বর্ণের দাম কমার সঙ্গে কমল রুপার দামও
স্বর্ণের দাম কমার সঙ্গে কমল রুপার দামও

সের বিজ্ঞপ্তিতে স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলংকার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। ফলে এক দিনের ব্যবধানেই আবারও একই পরিমাণ কমল স্বর্ণের দাম। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। 

আরও পড়ুন,বাংলাদেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা

এর মধ্যে ৬২ দফা দাম বেড়েছে, ৬৬ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস। চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা বেড়েছে এবং ৪১ দফা কমেছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে।

বিষয় : স্বর্ণ রুপা কমল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম কমার সঙ্গে কমল রুপার দামও

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
স্বর্ণের দাম কমার সঙ্গে কমল রুপার দামও
0:00 0:00
1.0x