দৈনিক সংবাদ দিগন্ত

রুপসীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলা উপজেলার রুপসীপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬। বুধবার রুপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।আরও  পড়ুন , পাঁচবিবিতে অসহায় মুদি দোকানিকে সহায়তায় এগিয়ে এলো সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ, লামা উপজেলা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এসময় উপস্থিত ছিলেন রুপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রুপসীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত