দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কসবায় পথে কুকুর-বিড়ালের গণটিকাদান কর্মসূচি উদ্বোধন ইউএনও ছামিউল ইসলামের

পথে কুকুর-বিড়ালের গণটিকাদান কর্মসূচি উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পথ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কসবা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।এ সময় তিনি বলেন, জলাতঙ্ক মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক রোগ। পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও  পড়ুন, দক্ষিণাঞ্চলের খ্যাতিমান শিল্পী রোজ বাবুকে বিটিভির সম্মান প্রদান

কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে পথ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়। এতে কারিগরি সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর সোহেল রানা।এ সময় পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক নিয়ন্ত্রণে পথপ্রাণীদের টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে কসবা পৌরসভা।

বিষয় : অনুষ্ঠিত গণটিকাদান কর্মসূচি কুকুর-বিড়াল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কসবায় পথে কুকুর-বিড়ালের গণটিকাদান কর্মসূচি উদ্বোধন ইউএনও ছামিউল ইসলামের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পথ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কসবা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।এ সময় তিনি বলেন, জলাতঙ্ক মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক রোগ। পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও  পড়ুন, দক্ষিণাঞ্চলের খ্যাতিমান শিল্পী রোজ বাবুকে বিটিভির সম্মান প্রদান

কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে পথ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়। এতে কারিগরি সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর সোহেল রানা।এ সময় পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক নিয়ন্ত্রণে পথপ্রাণীদের টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে কসবা পৌরসভা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x