দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যনগরে মাদরাসায় অভিভাবক সমাবেশ

মধ্যনগরে মাদরাসায় অভিভাবক সমাবেশ
মাদরাসায় অভিভাবক সমাবেশ

 সুনামগঞ্জের মধ্যনগর দারুল উলুম মাদানীয়া ক্বওমী মাদরাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টার দিকে উপজেলার হাওরাঞ্চল খ্যাত মধ্যনগর বাজারে অবস্থিত ওই মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদরাসা মসজিদ ঘরে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মাদরাসার কার্যকারী কমিটির সভাপতি হাজী মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অত্র মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আবুল বারাকাত। অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকগণের সার্বক্ষনিক শিক্ষার্থীদের যত্নশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন, সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান ৯ কিশোর আটক

পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ সাধনে অভিভাবকদের পরামর্শ প্রদানসহ মাদরাসায় সন্তানের পড়াশোনার খবরা-খবর রাখার ব্যাপারে সকল অভিভাবকগণের ভুমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন বক্তারা । এসময় বক্তব্য রাখেন, কার্যকারী কমিটির সহ সভাপতি মোঃ রাশিদ আলম, মাদরাসার মোহতামিম মোঃ ফাজিল আহমেদ, সদস্য হাজী মোঃ আলিউল্লাহ,কোষাধ্যক্ষ হাজী আল আমিন,মোঃ আবুল হাশেম, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস,মাওলানা মোঃ নূরুল হুদা, শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা কামাল উদ্দিন,মাওলানা মোঃ এমদাদুল্লাহ, অভিভাবক তিতাস আহমেদ, মধ্যনগর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

বিষয় : সমাবেশ অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মধ্যনগরে মাদরাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

 সুনামগঞ্জের মধ্যনগর দারুল উলুম মাদানীয়া ক্বওমী মাদরাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টার দিকে উপজেলার হাওরাঞ্চল খ্যাত মধ্যনগর বাজারে অবস্থিত ওই মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদরাসা মসজিদ ঘরে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মাদরাসার কার্যকারী কমিটির সভাপতি হাজী মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অত্র মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আবুল বারাকাত। অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকগণের সার্বক্ষনিক শিক্ষার্থীদের যত্নশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন, সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান ৯ কিশোর আটক

পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ সাধনে অভিভাবকদের পরামর্শ প্রদানসহ মাদরাসায় সন্তানের পড়াশোনার খবরা-খবর রাখার ব্যাপারে সকল অভিভাবকগণের ভুমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন বক্তারা । এসময় বক্তব্য রাখেন, কার্যকারী কমিটির সহ সভাপতি মোঃ রাশিদ আলম, মাদরাসার মোহতামিম মোঃ ফাজিল আহমেদ, সদস্য হাজী মোঃ আলিউল্লাহ,কোষাধ্যক্ষ হাজী আল আমিন,মোঃ আবুল হাশেম, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস,মাওলানা মোঃ নূরুল হুদা, শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা কামাল উদ্দিন,মাওলানা মোঃ এমদাদুল্লাহ, অভিভাবক তিতাস আহমেদ, মধ্যনগর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মধ্যনগরে মাদরাসায় অভিভাবক সমাবেশ
0:00 0:00
1.0x