দৈনিক সংবাদ দিগন্ত

সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান ৯ কিশোর আটক

পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান ৯ কিশোর আটক

নোয়াখালীর সেনবাগে পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার সেবারহাট বাজার ও ভূইয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। সেনবাগ স্টেডিয়ামের সামনে একদল কিশোর পিকআপটির গতিরোধ করে সেবারহাট যাওয়ার কথা বলে এতে উঠে পড়ে। পরে চলন্ত পিকআপে তারা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা অতিক্রম করার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর নজরে আসে বলে

আরও পড়ুন, সাভারে সরাসরি ভোটের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের আংশিক কমিটি গঠন

 স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তারা মোটরসাইকেলে পিকআপটির পিছু নেন এবং সেবারহাট বাজার এলাকায় সেটির পথরোধ করেন। সেখান থেকে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।স্থানীয় সূত্রের অভিযোগ, আটকের পর কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশে খবর দিলে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। মারধরের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, কিশোরেরা ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা থানায় রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : পিকআপ কিশোর আটক জয় বাংলা’ স্লোগান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান ৯ কিশোর আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x