সাভারে আনন্দধারা বাইতুন নুর জামে মসজিদ , আনন্দধারা মাদ্রাসা ও এতিমখানা এবং আনন্দধারা কবরস্হানের আগামী দুই বছরের জন্য সকল সদস্যদের সরাসরি ভোটে একটি কার্যকারি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে । কমিটিতে মোট পদের সংখ্যা তেরোটি । বাকি পদগুলো সকলের সম্মতিতে পূরণ করা হবে । শুক্রবার (২ অক্টোবর ) সাভার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের লালটেক এলাকায় আনন্দধারা মাদ্রাসায় এই ভোটের আয়োজন করা হয় । ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন মোকসেদ আলী মুন্সী মাদ্রাসা ও এতিমখানার মোতোয়ালি ও সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । ভোট গ্রহণের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয় । দশ জনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম মিন্টু ।
আরও পড়ুন রামুতে ৫৯ হাজার ৭৭৫ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
উৎসবমুখর পরিবেশ সকাল ৯.৩০ মিনিট থেকে ভোট শুরু হয়ে একটানা দুপুর ১২ টা পর্যন্ত চলে । জুম্মার নামাজের বিরতির পর আবার দুপুর ২ টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । মোট ভোটার সংখ্যা ছিল একশত পয়ষট্টি জন । এর মধ্যে একশত চৌষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটের হার ৯৯% । এর মধ্যে তিনটি ভোট বাতিল বলে গণ্য করা হয় । সভাপতি পদের জন্য মোঃ শহিদুল্লাহ এবং মাওলানা মোঃ খোরশেদ আলম প্রতিদ্বন্দিতা করেন । সাধারণ সম্পাদক পদের জন্য মোঃ মাঈন উদ্দিন মাদবর ও হাজী মোঃ মাহবুবুর রহমান টুটুল প্রতিদ্বন্দিতা করেন । একশত দশ ভোট পেয়ে মাওলানা মোঃ খোরশেদ আলম সভাপতি নির্বাচিত হয়েছেন । একশত ভোট পেয়ে কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ মাহবুবুর রহমান । নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন । অতি তাড়াতাড়ি মসজিদ , মাদ্রাসা ও কবরস্থানের যে সকল বড় ধরনের সমস্যা গুলো আছে তা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান । মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সকল সদস্যরা এভাবে সরাসরি ভোট দিতে পেরে খুবই আনন্দিত । এর ফলে অবসান হবে সকল ধরনের তর্ক - বির্তক । সাধারণ সদস্যদের দাবী শুধু পদ পদবী নিয়ে বসে থাকলে চলবে না এর যথাযথ ব্যবহার করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন ঘটাতে হবে ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন