প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
সাভারে সরাসরি ভোটের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের আংশিক কমিটি গঠন
আকতার হোসেন ||
সাভারে আনন্দধারা বাইতুন নুর জামে মসজিদ , আনন্দধারা মাদ্রাসা ও এতিমখানা এবং আনন্দধারা কবরস্হানের আগামী দুই বছরের জন্য সকল সদস্যদের সরাসরি ভোটে একটি কার্যকারি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে । কমিটিতে মোট পদের সংখ্যা তেরোটি । বাকি পদগুলো সকলের সম্মতিতে পূরণ করা হবে । শুক্রবার (২ অক্টোবর ) সাভার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের লালটেক এলাকায় আনন্দধারা মাদ্রাসায় এই ভোটের আয়োজন করা হয় । ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন মোকসেদ আলী মুন্সী মাদ্রাসা ও এতিমখানার মোতোয়ালি ও সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । ভোট গ্রহণের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয় । দশ জনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম মিন্টু ।আরও পড়ুন রামুতে ৫৯ হাজার ৭৭৫ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশ সকাল ৯.৩০ মিনিট থেকে ভোট শুরু হয়ে একটানা দুপুর ১২ টা পর্যন্ত চলে । জুম্মার নামাজের বিরতির পর আবার দুপুর ২ টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । মোট ভোটার সংখ্যা ছিল একশত পয়ষট্টি জন । এর মধ্যে একশত চৌষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটের হার ৯৯% । এর মধ্যে তিনটি ভোট বাতিল বলে গণ্য করা হয় । সভাপতি পদের জন্য মোঃ শহিদুল্লাহ এবং মাওলানা মোঃ খোরশেদ আলম প্রতিদ্বন্দিতা করেন । সাধারণ সম্পাদক পদের জন্য মোঃ মাঈন উদ্দিন মাদবর ও হাজী মোঃ মাহবুবুর রহমান টুটুল প্রতিদ্বন্দিতা করেন । একশত দশ ভোট পেয়ে মাওলানা মোঃ খোরশেদ আলম সভাপতি নির্বাচিত হয়েছেন । একশত ভোট পেয়ে কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ মাহবুবুর রহমান । নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন । অতি তাড়াতাড়ি মসজিদ , মাদ্রাসা ও কবরস্থানের যে সকল বড় ধরনের সমস্যা গুলো আছে তা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান । মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সকল সদস্যরা এভাবে সরাসরি ভোট দিতে পেরে খুবই আনন্দিত । এর ফলে অবসান হবে সকল ধরনের তর্ক - বির্তক । সাধারণ সদস্যদের দাবী শুধু পদ পদবী নিয়ে বসে থাকলে চলবে না এর যথাযথ ব্যবহার করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন ঘটাতে হবে ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত