দৈনিক সংবাদ দিগন্ত

রমজানে সৌদি আরবের উপহারের খেজুর পেল সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রেরিত খেজুর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে তুলে দেওয়া হয়।সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এ কার্যক্রম তদারকি করেন এবং উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন। এতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানে ইফতারের সময় এই উপহার গ্রহণের সুযোগ পাবে।এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, সৌদি আরবের এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, আরো পড়ুন , সজিদে ইতিকাফে থাকা অবস্থায় বৃদ্ধের মৃত্যুবরং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার একটি নিদর্শন। এতিম শিশুদের মাঝে এমন উপহার তাদের মনে আনন্দ ও অনুপ্রেরণা জাগায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, রমজানের এই বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান । 

রমজানে সৌদি আরবের উপহারের খেজুর পেল সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা