দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রমজানে সৌদি আরবের উপহারের খেজুর পেল সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রেরিত খেজুর নারায়ণগঞ্জের সোনারগাঁ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রেরিত খেজুর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে তুলে দেওয়া হয়।সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এ কার্যক্রম তদারকি করেন এবং উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন। এতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানে ইফতারের সময় এই উপহার গ্রহণের সুযোগ পাবে।এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, সৌদি আরবের এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, 

আরো পড়ুন , সজিদে ইতিকাফে থাকা অবস্থায় বৃদ্ধের মৃত্যু

বরং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার একটি নিদর্শন। এতিম শিশুদের মাঝে এমন উপহার তাদের মনে আনন্দ ও অনুপ্রেরণা জাগায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, রমজানের এই বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান । 

বিষয় : রমজান খেজুর এতিমখানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রমজানে সৌদি আরবের উপহারের খেজুর পেল সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রেরিত খেজুর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে তুলে দেওয়া হয়।সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এ কার্যক্রম তদারকি করেন এবং উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন। এতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানে ইফতারের সময় এই উপহার গ্রহণের সুযোগ পাবে।এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, সৌদি আরবের এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, 

আরো পড়ুন , সজিদে ইতিকাফে থাকা অবস্থায় বৃদ্ধের মৃত্যু

বরং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার একটি নিদর্শন। এতিম শিশুদের মাঝে এমন উপহার তাদের মনে আনন্দ ও অনুপ্রেরণা জাগায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, রমজানের এই বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান । 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত