দৈনিক সংবাদ দিগন্ত

মৃতদের শেষ ঠিকানাও দখলে! মসজিদের কবরস্থানের জায়গায় মার্কেট নিমাণ

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের একটি মসজিদের পাশে দীর্ঘদিনের পুরোনো কবরস্থানের জমিতে পাকা রাস্তার সংলগ্ন এলাকায় মার্কেট নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, মসজিদের মুতাওয়াল্লি জোয়াদার হোসেন লিটন এর ছোট ভাই মোঃ জিশন প্রভাব খাটিয়ে স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে এই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তারা জানান, কবরস্থানের জায়গা সংকুচিত হয়ে পড়ছে এবং ভবিষ্যতে দাফন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এলাকাবাসী আরও অভিযোগ করেন, কবরস্থান রক্ষায় থাকা নামজারি ও রেকর্ড থাকা সত্ত্বেও আইন না মেনে নির্মাণকাজ করা হচ্ছে। স্থানীয় অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। মুতাওয়াল্লি জোয়াদার হোসেন লিটন এর চাচাতো ভাই মোঃ রয়েল বলেন তারা কবরস্থানের জায়গায় কিভাবে মার্কেট তৈরি করে আরও  পড়ুন ,পাঁচবিবিতে অসহায় মুদি দোকানিকে সহায়তায় এগিয়ে এলো সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থাএই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং তা কতটা আইনি তা জানতে চেয়েছেন। মুতাওয়াল্লি জোয়াদার হোসেন লিটন এর ছেলে রিজভি বলেছেন এখানে মার্কেট করে ভাড়া দেয়া হবে সেই ভাড়ার টাকা থেকে মসজিদের উন্নয়নমূলক কাজ করা হবে কিন্তু স্থানীয়দের প্রশ্ন মসজিদের জমি ৩৮ বিঘা মসজিদ উন্নয়নের জন্য অনেক ফান্ড আছে, মসজিদের কবরস্থানের জায়গায় মার্কেট করে মসজিদের উন্নয়ন সম্ভব না। এ বিষয়ে ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, কবরস্থানের জায়গায় কোনোভাবেই মার্কেট নির্মাণ বৈধ নয়। যদি সত্যিই কবরস্থানের রেকর্ডভুক্ত জমিতে স্থাপনা নির্মাণ করা হয়ে থাকে, তাহলে তা আইনবিরোধী কাজ হিসেবে গণ্য হবে।ঘটনাটি নিয়ে সংবাদ দিগন্ত মিঠাপুকুর থানার সঙ্গে যোগাযোগ করলে থানা কর্তৃপক্ষ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে কবরস্থানের জমি রক্ষা এবং নির্মাণকাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।আরও  পড়ুন , গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল করতে হয়রানির অভিযোগ

মৃতদের শেষ ঠিকানাও দখলে! মসজিদের কবরস্থানের জায়গায় মার্কেট নিমাণ