খুলনায় মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে তাদের আটক করা হয়।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর খালিশপুর এলাকার উত্তর কাশিপুর কবরস্থান রোডের একটি বাসায় মমতাজ বেগমের মৃত্যু হয়।স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা ওই রাতেই নিজ কক্ষ থেকে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করেন। পরে তার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা পুলিশে খবর দেন।
আরও পড়ুন, ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আহত অন্তত ৬
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, মমতাজ বেগমের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তিনি আরও জানান, নিহতের দুই ছেলে মাসুম ও মেহেদী হাসান সোহাগসহ পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিষয় : জিজ্ঞাসাবাদ কবরস্থান রহস্যজনক মৃত্যু

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন