দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রি. সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  পুলিশ লাইন্স, সিলেট আগমন করলে পুলিশ সুপার, সিলেট তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে ডিআইজি মহোদয় সালামি গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মস্পৃহা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। 

আরও পড়ুন,লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কল্যাণ সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পুলিশ সদস্য ও নন-পুলিশ কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। পরবর্তীতে ডিআইজি মহোদয় সিলেট জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার, সিলেট জেলা ছাড়াও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার বৃন্দ, সিলেট জেলা পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। 

বিষয় : সিলেট অনুষ্ঠিত কল্যাণ সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x