দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সখীপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সখীপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব হোসেন (২৫), জাহিদ হাসান (৩৫), নুর মোহাম্মদ (৩৫) ও জুলহাস মিয়া (২৮)। গ্রেপ্তার রাকিব হোসেন সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মৃত মিন্টু মিয়া ও রিনা আক্তারের ছেলে। জাহিদ হাসান একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার শাহিনুর রহমান ও মমতাজ বেগমের ছেলে। নুর মোহাম্মদ ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মোশারফ হোসেন ও আমেনা বেগমের ছেলে।

আরও পড়ুন,টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

অপর গ্রেপ্তার ব্যক্তি জুলহাস মিয়ার স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর গ্রাম। তিনি নুরুল ইসলাম ও জুলেখা বেগমের ছেলে। বর্তমানে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় জনৈক আনোয়ারের বাসায় ভাড়া থাকতেন। সোমবারের এ অভিযানে চারজনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিষয় : গ্রেফতার সখীপুর মাদক ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সখীপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সখীপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব হোসেন (২৫), জাহিদ হাসান (৩৫), নুর মোহাম্মদ (৩৫) ও জুলহাস মিয়া (২৮)। গ্রেপ্তার রাকিব হোসেন সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মৃত মিন্টু মিয়া ও রিনা আক্তারের ছেলে। জাহিদ হাসান একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার শাহিনুর রহমান ও মমতাজ বেগমের ছেলে। নুর মোহাম্মদ ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মোশারফ হোসেন ও আমেনা বেগমের ছেলে।

আরও পড়ুন,টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

অপর গ্রেপ্তার ব্যক্তি জুলহাস মিয়ার স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর গ্রাম। তিনি নুরুল ইসলাম ও জুলেখা বেগমের ছেলে। বর্তমানে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় জনৈক আনোয়ারের বাসায় ভাড়া থাকতেন। সোমবারের এ অভিযানে চারজনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x