গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় কার্তিক (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন মাশাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাছা থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শিমুল মিয়া (২৫) ও মো. জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শিমুল মিয়ার বাড়ি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খুরাইদ এলাকায়। অপর আসামি জহিরুল ইসলাম ওরফে ফালানের বাড়িও একই এলাকায়। তারা গাছা থানাধীন কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করতেন। শিমুল সেখানে ভাসমান অবস্থায় থাকতেন এবং জহিরুল ইসলাম আইনজীবী মামুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মামলার বিবরণ অনুযায়ী, নিহত কার্তিক (৩৫) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম সুশীল চন্দ্র শীল এবং মাতার নাম আলো রানী। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৮ অক্টোবর গাছা থানায় মামলা নম্বর-৪২ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
আরও পড়ুন,কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ২৫
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালানো হয়। পরে মাশাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাছা থানা পুলিশের এসআই মো. সাইফুল আলম ও এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এএসআই মো. ইব্রাহিম মিয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের কার্যক্রম চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পেছনের রহস্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : গ্রেপ্তার গাজীপুর কার্তিক হত্যা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন