দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ২৫

কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ২৫

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন মাদক সেবনকারী, ২ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত, ৭ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন হলেন—মো. আবুর বাশার (৩২), মো. মাবুদ (২৩), সোনা মিয়া (৪৮), সেলিম উল্ল্যাহ (৪৩), সাইমন (২১), আব্দুল জলিল (৪৫), জয়নাল উদ্দিন (২৮), মো. সৈয়দ (৩৮), আব্দুস সোবাহান (৩৬), মুজিব (৩৬), মো. মিজবাহ ওরফে পেট্রো (২৬), আবু তালেব (৪৫), আদিব (১৯), মাসুদ (১৯) এবং মো. নোমান হোসেন (২৫)। তাদের মধ্যে কয়েকজন কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারপুল, পাহাড়তলী, মহেশখালী, রামু এবং মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুন,সখীপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার দুজন হলেন মাহবুব (২০) ও শহিদুল ইসলাম ওরফে সুমন (৩১)। পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম ওরফে সুমনের বিরুদ্ধে এর আগে দ্রুত বিচার আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০২৬ সালের ২৩ অক্টোবর কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি মামলাও রয়েছে। অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—হোছনে আরা, জাগির হোছাইন, মো. আলমগীর (৩৩), নুরুল আজিম, আনোয়ার ইসলাম সাগর, মো. রুবেল (২৮) ও মো. শাহীন (২৮)। প্তারকৃতদের মধ্যে মো. আলমগীর ও নুরুল আজিমের বিরুদ্ধে সাজাসংক্রান্ত ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় মুরশেদ প্রকাশ ইলেক্ট্রিক মোর্শেদ (৬৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসিঘোনা, বহতারের পাহাড় এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : গ্রেপ্তার কক্সবাজার পুলিশের অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ২৫

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x