পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন,এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশার নিবন্ধন
মজুরি বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে বাবুল আখতার বলেন, তিনি এ বিষয়ে অবগত হয়েছেন। আশা করছেন, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে। এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকেরা মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। রোববার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। দুপুর ১২টার দিকে সেখানে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুরেও শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। এর আগে শনিবার এক অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় শ্রমিকদের আন্দোলনে থাকার আর কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। নতুন বোর্ডের কার্যক্রমের মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন