দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

কসবায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

২৫ বছরেও মেলেনি বর্জ্য সমস্যার সমাধান, প্রধানমন্ত্রীর দ্বারস্থ সোনারগাঁয়ের পরিবেশ সংগঠন

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ময়মনসিংহে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। রোববার সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুণ-অর-রশীদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনমুখী জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশের অর্থনীতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে। শুধু চাকরির প্রত্যাশায় না থেকে তরুণদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে হবে। কারিগরি শিক্ষার প্রসার, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিল্পাঞ্চলকে কেন্দ্র করে নতুন নতুন উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন,জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, যুবসমাজের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। চাকরির পেছনে না ছুটে নিজ নিজ মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দেশের বিপুল জনশক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে ময়মনসিংহে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিষয় : ময়মনসিংহ যুব দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x