দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

কসবায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

২৫ বছরেও মেলেনি বর্জ্য সমস্যার সমাধান, প্রধানমন্ত্রীর দ্বারস্থ সোনারগাঁয়ের পরিবেশ সংগঠন

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণ

মেহেরপুরের সীমান্তে সাত কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। রোববার দুপুরে একটি ব্যাগ নিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।

আরো পড়ুন,ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : স্বর্ণ মেহেরপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x