যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজ দলের মনোনীত প্রার্থীকে পাশ কাটিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পাশে দাঁড়িয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। মুসলিম ও প্রগতিশীল নেতা আবদুল আল-সাইয়িদকে ঘিরে দলীয় বিরোধের মধ্যেই রিপাবলিকান প্রার্থীর সঙ্গে প্রকাশ্যে একই মঞ্চে দেখা গেছে তাঁকে। আগামীকাল মঙ্গলবার অঙ্গরাজ্যটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ডেট্রয়েটের একটি গির্জায় মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হন হ্যালি স্টিভেন্স। পরে রজার্সের প্রচার দলের মুখপাত্র অ্যাবি রনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁদের একসঙ্গে থাকা একটি ছবি প্রকাশ করেন। এরপরই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। অথচ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ওই দিন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুল আল-সাইয়িদের সঙ্গে দলীয় ঐক্যের প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল স্টিভেন্সের। চলতি বছরের শুরুর দিকে দলীয় প্রাথমিক নির্বাচনে স্টিভেন্সকে পরাজিত করে মনোনয়ন নিশ্চিত করেন আল-সাইয়িদ। প্রতিবেদন অনুযায়ী,
আরও পড়ুন,ফ্লোরিডায় উড়োজাহাজ দুর্ঘটনায় শোক, তদন্তে এনটিএসবি
জীবনযাত্রার ব্যয় এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মতপার্থক্য এই বিরোধের অন্যতম কারণ। সম্প্রতি একটি বহিরাগত গোষ্ঠীর রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তাকে দায়ী করা হয়। মূল বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করলেও বিজ্ঞাপনটি নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নেননি আল-সাইয়িদ। তিনি বলেন, রাজনীতিবিদদের পারস্পরিক বিরোধের চেয়ে ভোটাররা নিজেদের জীবনযাত্রার ব্যয় নিয়ে বেশি উদ্বিগ্ন। আল-সাইয়িদের এই অবস্থানে অসন্তুষ্ট হন স্টিভেন্স। এরপর ডেমোক্র্যাটদের নির্ধারিত ঐক্য কর্মসূচি বর্জন করে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের প্রার্থীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর সঙ্গে একজন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের প্রকাশ্য উপস্থিতি মিশিগানের রাজনীতিতে দলীয় বিভক্তি, ইসরাইল নীতি এবং আদর্শিক মতপার্থক্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিষয় : বিভক্তি ডেমোক্র্যাট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন