দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প
ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প

ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন। এখন চাইলে যেকোনো সময় দেশটির কার্যক্রম অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দেওয়া সম্ভব। ট্রাম্প আরও বলেন, ইরান পরিস্থিতি সমাধানে যুক্তরাষ্ট্র ভালোভাবে চেষ্টা করছে। তবে সব সময় নমনীয় থাকা সম্ভব নয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রয়োজনে ইরানকে পুরোপুরি অচল করে দেওয়া হবে। 

আরও পড়ুন,সখীপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

আর তাতেই সবকিছুর অবসান ঘটবে। এদিকে আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান তিনি। ট্রাম্প বলেন, তিনি মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু একটা সময় আসবে, যখন ইরানের ওপর কঠোর আঘাত হানতে হবে। এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই যুদ্ধের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন ট্রাম্প। তার মতে, দেশের নিরাপত্তার স্বার্থে পেট্রলের বাড়তি দাম খুবই সামান্য মূল্য। তবে শিগগিরই জ্বালানির দাম অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের এসব বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বিষয় : ট্রাম্প সংঘাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প
0:00 0:00
1.0x