দৈনিক সংবাদ দিগন্ত

এনসিপির ক্রীড়া সংগঠনের আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম

আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন এই সংগঠন। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। আর সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে। আগামীকাল সোমবার ২ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন,ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ

এতে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনের কার্যক্রম ও পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এম নাজমুল ইসলাম জানান, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তাঁরা কাজ শুরু করছেন। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও ভুলত্রুটি চিহ্নিত করে সেগুলো সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে তাঁদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপেও বসবেন সংগঠনের নেতারা। এ ছাড়া ভবিষ্যতে তহবিলের ব্যবস্থা হলে নিজেদের উদ্যোগেও ক্রীড়ার উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান এম নাজমুল ইসলাম। নতুন এই সংগঠনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখা সম্ভব হয়, এখন সেটিই দেখার বিষয়।

বিষয় : সংগঠন এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এনসিপির ক্রীড়া সংগঠনের আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x