সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আগামীকাল রবিবার ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। শনিবার ৩১ অক্টোবর নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান বিএনপি প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,
আরও পড়ুন,সাত দফা বাস্তবায়নে সরকারকে সময় দিল ১১ দলীয় জোট
নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে বৈধ প্রার্থী একজন থাকলে এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়। এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।
বিষয় : বিএনপি উপনির্বাচন

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন