দৈনিক সংবাদ দিগন্ত

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জামায়াতের

মিয়া গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, লাইভ অনুষ্ঠানে একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলার ঘটনা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করা একজন ব্যক্তির এমন আচরণ সংবাদপত্রের প্রতি অবমাননার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। তিনি আরও বলেন, একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলার ঘটনা সংবাদকর্মী ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন,সংবিধান সংস্কারে বিরোধীদের অংশগ্রহণ চাইল সরকার

 বাংলাদেশে আবারও সরকারি হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধ বা তালাবদ্ধ করার সংস্কৃতি ফিরে আসবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলটিকে নিয়ে রাশেদ খাঁনের বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তাঁর আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জামায়াতে ইসলামী। তাঁর ভাষায়, এ ধরনের আচরণ অগণতান্ত্রিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। মিয়া গোলাম পরওয়ার আরও প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় রাশেদ খাঁনের এ কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণের জানার অধিকার আছে। বিবৃতিতে তিনি সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিষয় : স্বাধীনতা জামায়াতের গণমাধ্যমের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জামায়াতের

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x