দৈনিক সংবাদ দিগন্ত

ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পাতায় নামিবিয়া

ইতিহাসের পাতায় নামিবিয়া

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে আফ্রিকার দেশটি। রোববার (১ নভেম্বর) নিজেদের মাঠ উইন্ডহোকে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে এই সাফল্য নামিবিয়া দলের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সিরিজ নির্ধারণী ম্যাচে টসের পর আগে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে ৭ উইকেট তুলে নিলে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।

আরও পড়ুন,সিলেটে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, আরও ক্ষুধার্ত দল চান স্যামি

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার লরেন স্টিনক্যাম্পের ৪২ রানের কার্যকর ইনিংস জয়কে সহজ করে দেয়। অধিনায়ক গেরহার্ড এরাসমাসও ৩০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। পুরো সিরিজে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক এরাসমাস। পাঁচ ম্যাচে ২৬৩ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। আর নির্ধারণী ম্যাচে ৯ ওভার বল করে ৪ উইকেট নেওয়া জেজে স্মিথ হয়েছেন ম্যাচসেরা। এদিকে আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে নামিবিয়াকে পেরোতে হবে কোয়ালিফায়ার প্লে-অফের বাধা। তবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয় বিশ্বকাপের পথে নামিবিয়ার আত্মবিশ্বাস বাড়াবে।

বিষয় : আয়ারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট নামিবিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পাতায় নামিবিয়া

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x