ব্যালন ডি’অর জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে হতাশা হ্যারি কেইনের। ডার ক্লাসিকোতে পেনাল্টি মিস করায় জয়ের সুযোগ হাতছাড়া করেছে বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জার্মান জায়ান্টরা। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। ৩৮ মিনিটে কনরাড লাইমারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর আগে জোবে বেলিংহামের একটি গোল বাতিল হওয়ায় সমতায় ফেরার সুযোগ হারায় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোল করে নিজের ব্যালন ডি’অর জয়ের আনন্দ আরও বাড়ানোর সুযোগ ছিল হ্যারি কেইনের সামনে। কিন্তু ইংল্যান্ডের এই স্ট্রাইকারের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে হতাশ হতে হয় তাকে। এরপর সুযোগ কাজে লাগিয়ে সেরহু গুইরাসির গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা।
আরও পড়ুন,নাঈমের ফিফটিও বাঁচাতে পারল না বাংলাদেশকে
ডায়োট উপামেকানোর গোলে আবারও এগিয়ে যায় বায়ার্ন। গোলের আগে কেইনের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ। পেনাল্টি মিসের আক্ষেপ কিছুটা হলেও ঘোচান তিনি সতীর্থকে দিয়ে গোল করিয়ে। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৮৯ মিনিটে ফ্যাবিও সিলভার গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এদিকে ম্যাচে বায়ার্নের জন্য আরও দুঃসংবাদ ছিল একাধিক খেলোয়াড়ের চোট। মাইকেল ওলিসে, ইসমাইল সাইবারি ও সার্জ গিন্যাব্রি চোট পেয়েছেন। বিশেষ করে সাইবারিকে মাঠ ছাড়তে হয় চিকিৎসাকর্মীদের সহায়তায়। এদিন ডাগআউটে ছিলেন না বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই ড্রয়ের ফলে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে বায়ার্ন ও ডর্টমুন্ড। দুই দলেরই সংগ্রহ ১৮ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।
বিষয় : বায়ার্ন

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন