দৈনিক সংবাদ দিগন্ত

নেইমারের কীর্তির পুনরাবৃত্তি হাকিমির

নেইমারের কীর্তির পুনরাবৃত্তি হাকিমির
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পর হাকিমি

পেশাদার ফুটবলে প্রায় ১০ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন মরক্কোর তারকা ও পিএসজির রাইটব্যাক আশরাফ হাকিমি। লিগ আঁ-তে লা হাভ্রের বিপক্ষে পিএসজির ৫-১ গোলের জয়ে তিন গোল করে নতুন কীর্তি গড়েছেন তিনি। একই ম্যাচে কোচ লুইস এনরিকেও পিএসজির ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে পরিচিত হাকিমি এর আগে চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন শিরোপা জিতেছেন। দুই দেশের লিগেও শিরোপার স্বাদ পেয়েছেন। গোল করার দক্ষতা থাকলেও ক্যারিয়ারে হ্যাটট্রিকের অভাব ছিল তাঁর। লা হাভ্রের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন হাকিমি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোল অবদানের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) কৃতিত্ব অর্জনকারী চতুর্থ খেলোয়াড় তিনি। লিগ আঁ-তে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, ২০২২ সালে পিএসজির হয়ে। ২০১৫-১৬ মৌসুম থেকে হিসাব করলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা একমাত্র খেলোয়াড়ও হাকিমি।

আরও পড়ুন,লন্ডনের মঞ্চে কেইনের হাতে উঠল ব্যালন ডি’অর

 এ ছাড়া ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট পিএসজির মালিকানা নেওয়ার পর ক্লাবটির অফিশিয়াল প্রতিযোগিতায় ২ হাজারতম গোলটিও এসেছে তাঁর পা থেকে। হাকিমি ম্যাচ শেষে পিএসজি টিভিকে বলেন, দলের জয় এবং নিজের প্রথম হ্যাটট্রিক দুটিই তাঁর জন্য বিশেষ আনন্দের। পিএসজির জার্সিতে যত বেশি সম্ভব গোল করতে চান বলেও জানান তিনি। এদিকে হাকিমির দুর্দান্ত পারফরম্যান্সের রাতে রেকর্ড গড়েছেন কোচ লুইস এনরিকে। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে এটি ছিল তাঁর ১২৭তম জয়। এর আগে ১২৬ জয় নিয়ে রেকর্ডটি লঁরা ব্লাঁর সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। পিএসজির হয়ে ১৮৮ ম্যাচে ১২৭ জয় ও ২৭ হারের রেকর্ড এনরিকের। তাঁর অধীনে দলটি করেছে ৪৫৭ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে কোচ হিসেবে জয়ের সংখ্যায়ও এগিয়ে রয়েছেন তিনি।

বিষয় : পুনরাবৃত্তি নেইমারের হাকিমির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নেইমারের কীর্তির পুনরাবৃত্তি হাকিমির

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
নেইমারের কীর্তির পুনরাবৃত্তি হাকিমির
0:00 0:00
1.0x