দৈনিক সংবাদ দিগন্ত

নাঈমের ফিফটিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

স্পিনের ঘূর্ণিতে নিজেদেরই ফাঁদে পড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনেই শেষ হয়েছে বাংলাদেশের লড়াই। এই হারের পেছনে বাংলাদেশের স্পিনারদের ব্যর্থতা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিন সামলাতে ব্যাটসম্যানদের অক্ষমতাকেই বড় কারণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়কও স্বীকার করেছেন, স্পিনের লড়াইয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। অথচ ঘরের মাঠে স্পিনসহায়ক উইকেটের সুবিধা নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক দল। সিরিজ সম্প্রচারকদের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা গড়ে সাড়ে তিন ডিগ্রি টার্ন আদায় করেছেন। বিপরীতে বাংলাদেশের স্পিনারদের গড় টার্ন ছিল মাত্র তিন ডিগ্রি। ক্যারিবীয় স্পিনারদের বল কখনো কখনো ৩ দশমিক ৭ ডিগ্রি পর্যন্ত ঘুরেছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল আরও ভয়াবহ। মাত্র ১৪২ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের ৯টি উইকেটই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার। 

আরও পড়ুন,নেইমারের কীর্তির পুনরাবৃত্তি হাকিমির

রোস্টন চেজ নেন পাঁচটি এবং জোমেল ওয়ারিক্যান শিকার করেন চারটি উইকেট। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ২০ উইকেটের মধ্যে ১৬টিই নিয়েছেন ক্যারিবীয় স্পিনাররা। অন্যদিকে বাংলাদেশের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের ১২ উইকেটের মধ্যে নিতে পেরেছেন আটটি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়েন নাঈম হাসান। চার উইকেট নেওয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। তাঁর ব্যাটিংয়ে বাংলাদেশ ১৬৯ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজকে। জবাবে ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮১ এবং কেবন হজের অপরাজিত ৩১ রানের সুবাদে মাত্র ৩৫ দশমিক ১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। দুই উইকেট হারিয়েই ১৭০ রানের লক্ষ্য পূরণ করে তারা। বৃষ্টি, বজ্রপাত ও আলোকস্বল্পতায় ম্যাচে বারবার খেলা বন্ধ হলেও ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই জয়ের মধ্য দিয়ে মিরপুর টেস্টে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে স্পিনের সুবিধা কাজে লাগাতে না পারার পাশাপাশি ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশের পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নাঈমের ফিফটিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x