দৈনিক সংবাদ দিগন্ত

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় জয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অর্জন করেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো।শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে এ পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিচালক রুবাইয়াত হোসন। তিনি বলেন, এ অর্জন তাঁর জন্য অত্যন্ত সম্মানের। সব সিনেমার মধ্য থেকে তাঁর চলচ্চিত্রকে নির্বাচিত করায় জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।রুবাইয়াত মনে করেন, এই পুরস্কার শুধু তাঁর সিনেমার জন্য নয়, বাংলাদেশের পুরো সিনেমা অঙ্গনের জন্যই সম্মানের। দেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে।৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছেআড়ও পড়ুন,বরফে ঢাকা শান্ত শহরের আড়ালে ভয়ংকর রহস্য ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ, নিয়ন্ত্রণ এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে—এই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণের কথা জানিয়েছেন রুবাইয়াত হোসন। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভাবনার সঙ্গে জড়িয়ে আছে চলচ্চিত্রটির গল্প।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সিনেমার মধ্য থেকে কঠিন বাছাই প্রক্রিয়া পেরিয়ে ভেনিসের অরিজন্তি বিভাগে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। মূল পুরস্কার ঘোষণার আগেই আন্তর্জাতিক সমালোচকদের এই স্বীকৃতি পেল সিনেমাটি।সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার এই যাত্রা আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় জয়