দৈনিক সংবাদ দিগন্ত

শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে হার, এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের কিশোরীদের। বাছাইপর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোচ সাইফুল বারী টিটুর দল। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখলেও শেষদিকে তিন গোল হজম করে হতাশ হতে হয়েছে আলপি-ফাতেমাদের।রোববার (১১ অক্টোবর) উজবেকিস্তানের তাশখন্দে দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।মূলপর্বে জায়গা করে নিতে হলে ফিলিপাইনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। অন্যদিকে ড্র করলেই পরবর্তী পর্ব নিশ্চিত হতো ফিলিপাইনের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে ফিলিপাইনের মেয়েরা।ম্যাচের ১৬ মিনিটে ফিলিপাইনের দূরপাল্লার শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়। সাত মিনিট পর কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া আরেকটি শটও প্রতিহত করেন তিনি।

আরও পড়ুন, টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিক, ২৪০ রানেই অলআউট আফগানিস্তান

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে গতি বাড়ায় বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে মৌসুমীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপি আক্তারের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ৭৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ফিলিপাইনের মায়া রোজ বাসকারা। এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও শেষদিকে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। নোয়েল্লে গ্রানজারের জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফিলিপাইন।এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে মূলপর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। অন্যদিকে এক জয় ও তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ।এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ফিলিপাইনের বিপক্ষে শেষ ম্যাচে জয় না পাওয়ায় এবার আর এশিয়ান কাপের মূলপর্বে খেলা হচ্ছে না তাদের।

বিষয় : বাংলাদেশ স্বপ্নভঙ্গ শেষ ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে হার, এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x