বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাটকীয় ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরুতেই চমক দেখায় পিএসজি। ম্যাচের মাত্র আড়াই মিনিটের মাথায় উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। খিচা খাভারেস্খেলিয়ার দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশে গোল করেন তিনি।শুরুর ধাক্কার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন মিউনিখ। আরও পড়ুন , পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, সম্ভাব্য ইংল্যান্ডওমাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালার আক্রমণে চাপ বাড়লেও পিএসজির রক্ষণভাগ দৃঢ় অবস্থান নেয়।ম্যাচের শেষদিকে নাটকীয়তা বাড়ে। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হ্যারি কেইন গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। তবে সেই গোলও শেষ রক্ষা করতে পারেনি জার্মান ক্লাবটিকে।ম্যাচজুড়ে কিছু রেফারিং সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বায়ার্নের খেলোয়াড়রা।এ জয়ের ফলে পিএসজি এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।