দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, আরও ক্ষুধার্ত দল চান স্যামি

ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিজেদের করে নিতে চায় ক্যারিবীয় দল। শুধু জয় নয়, দলের খেলোয়াড়দের মধ্যে আরও বেশি ক্ষুধা, দৃঢ়তা ও জয়ের তাড়না দেখতে চান প্রধান কোচ ড্যারেন স্যামি। সিরিজের বিরতিতে নিজের প্রত্যাশার কথা জানিয়ে স্যামি বলেন, প্রথম টেস্টের মতো মানসিকতা ধরে রাখার পাশাপাশি খেলোয়াড়দের আরও দৃঢ় হতে হবে। অধিনায়ক রোস্টন চেজও শুরু থেকেই নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। বছরটিও ভালোভাবে শেষ করতে চায় দল। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে এখন পর্যন্ত তিনটি জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি করে টেস্ট জিতলেও কোনো সিরিজই নিজেদের করতে পারেনি তারা। বাংলাদেশের মাটিতে সিরিজ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় ক্যারিবীয়রা।

আরও পড়ুন,হাভার্টজের এক গোলেই অ্যানফিল্ডে আর্সেনালের উল্লাস

তবে কাজটি সহজ হবে না বলেও স্বীকার করেছেন স্যামি। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে মনে করেন তিনি। স্যামির মতে, দুই দলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলাদা লক্ষ্য রয়েছে। তবে নিজের দলের খেলোয়াড়দের ক্ষুধা, সংকল্প, পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখে আত্মবিশ্বাসী তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের গুরুত্ব উপলব্ধি করছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি জানান, সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বাংলাদেশ ডব্লিউটিসি পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ছিল। তাই প্রতিপক্ষের সামর্থ্য ও ঘরের মাঠের সুবিধা সম্পর্কে সতর্ক ক্যারিবীয়রা। ঢাকার প্রথম টেস্টে স্পিন মোকাবিলায় নিজেদের প্রস্তুতির সুফল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরের আগে চেন্নাইয়ে লাল বলের ক্রিকেটারদের অনুশীলন এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করেন স্যামি। তাঁর মতে, প্রথম টেস্টে ক্যারিবীয় স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছেন। ব্যাটাররাও স্পিন সামলেছেন কার্যকরভাবে। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসকে দলের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। সিলেটে যেকোনো পরিস্থিতি সামলে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ কোচ।

বিষয় : ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিলেটে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, আরও ক্ষুধার্ত দল চান স্যামি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x