লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। প্রথমে হেডে সতীর্থকে দিয়ে সমতাসূচক গোল করানোর পর দুর্দান্ত এক শটে নিজেই জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।রোববার (১ নভেম্বর) ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় মায়ামি। ৬৯ মিনিটে মেসির সহায়তায় সমতায় ফেরে দলটি। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি সতীর্থের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন,আলাভেসকে হারিয়ে ৮৬ বছর পর বার্সেলোনার বিরল রেকর্ড
পেছন থেকে ছুটে এসে সেই বলে মাথা ছুঁইয়ে জালে পাঠান বেরতেরামে। ফলে ১-১ সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর ৮৩ মিনিটে নিজের নৈপুণ্যে দলকে এগিয়ে দেন মেসি। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার জায়গা তৈরি করেন তিনি। পরে বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে। মেসির এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। নিয়মিত মৌসুমে দলগুলোর আর একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন