দৈনিক সংবাদ দিগন্ত

হাভার্টজের এক গোলেই অ্যানফিল্ডে আর্সেনালের উল্লাস

লিভারপুলের বিপক্ষে গোলের পর হাভার্টজের উদ্‌যাপন

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে জয় পেয়েছে আর্সেনাল। কাই হাভার্টজের একমাত্র গোলে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মিকেল আর্তেতার দল। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচের ১৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন জার্মান ফরোয়ার্ড হাভার্টজ। নিজেদের সীমানায় বলের নিয়ন্ত্রণ হারানোর পর ডেকলান রাইসের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান দিক থেকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হাভার্টজ। তবে ২৪তম মিনিটে সতীর্থের শট পোস্টের পাশ দিয়ে যাওয়ার সময় বলের নাগাল পাননি তিনি। পিছিয়ে পড়ে আক্রমণ বাড়ায় লিভারপুল। ৩৯তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের বাঁকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও হেড থেকে গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। 

আরও পড়ুন,মেসির জোড়া অবদানে পয়েন্ট তালিকায় দুইয়ে মায়ামি

৭৩তম মিনিটে ক্রিস্তোস জলিসের জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক আলিসন। শেষ পর্যন্ত আর্সেনালের রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল লিভারপুল। ৫৫ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৭টি শট নেয় তারা। তবে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি। অন্যদিকে আর্সেনালের ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে। অ্যানফিল্ডে আর্সেনালের সর্বশেষ জয় ছিল ২০১২-১৩ মৌসুমে, সেবার তারা জিতেছিল ২-০ গোলে। দীর্ঘ বিরতির পর আবারও লিভারপুলের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল দলটি। এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এবং ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাইটন। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ চেলসি। টানা দ্বিতীয় হারের পর ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে লিভারপুল।

বিষয় : আর্সেনালের গোলেই উল্লাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হাভার্টজের এক গোলেই অ্যানফিল্ডে আর্সেনালের উল্লাস

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x