রিয়ালের স্পষ্ট বার্তা ভিনিসিয়াস বিক্রির প্রশ্নই নেই, আর্সেনালের স্বপ্নে ধাক্কা
আর্সেনালের জোরালো আগ্রহ এবং দলবদলের নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে কোনোভাবেই ছাড়ছে না তারা। বরং নতুন চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতেই রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।স্কাই স্পোর্টস নিউজের তথ্য অনুযায়ী, নতুন প্রধান কোচ হোসে মরিনহো ভিনিসিয়াসকে নিজের ভবিষ্যৎ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আক্রমণভাগের মূল শক্তি হিসেবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপর আস্থা রেখেছেন।এদিকে, ভিনিসিয়াসের চুক্তির পরিস্থিতি বিবেচনায় তাকে দলে টানার সম্ভাবনা যাচাই করছিল আর্সেনাল।আরও পড়ুন. অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বড় চমক মুশফিক হাসানতবে রিয়াল মাদ্রিদের অনড় অবস্থানের কারণে সেই সম্ভাবনা এখন অনেকটাই শেষ হয়ে গেছে।জানা গেছে, নতুন চুক্তি নিয়ে ভিনিসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেও বিষয়টি তদারকি করছেন এবং কোনোভাবেই এই তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে হারাতে চান না।সব মিলিয়ে, ভিনিসিয়াসকে ঘিরে সব জল্পনার ইতি টেনে তাকে কেন্দ্র করেই ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। আর বড় তারকার খোঁজে এখন নতুন বিকল্প ভাবতে হবে আর্সেনালকে।