দেশজুড়ে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৬ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আরও পড়ুন, গরমে বাড়ছে ফাঙ্গাল ইনফেকশন, ‘সুপার ফাঙ্গাস’ নিয়ে সতর্কতাবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৬৭ হাজার ৯০৫ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৮৮ জন।আরও পড়ুন, আফ্রিকান গাছের মূল থেকে পাওয়া উপাদানে মানসিক চিকিৎসার সম্ভাবনাস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন রোগী।আরও পড়ুন, ডায়েট দিয়ে কি কোলেস্টেরল কমানো সম্ভব?বিশেষজ্ঞরা বলছেন, হামের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন। সব মিলিয়ে হামের বিস্তার নিয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।