দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

দেশে বাড়ছে হামের প্রকোপ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৩ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।

আর ও পড়ুন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

গত ২৪ ঘণ্টায় ৭০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২৮ জন। এ সময়ে ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৪৯ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০।বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

বিষয় : স্বাস্থ্য অধিদপ্তর শিশুর মৃত্যু হামের প্রকোপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৩ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।

আর ও পড়ুন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

গত ২৪ ঘণ্টায় ৭০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২৮ জন। এ সময়ে ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৪৯ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০।বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x