দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গে মারা গেছে আরও পাঁচ শিশু।রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। আর সন্দেহজনকভাবে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে দীর্ঘমেয়াদি পরিসংখ্যানে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের আরো পড়ুন , শাহজালালে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই চালু, একসঙ্গে ব্যবহার পারবেন ৩৭ হাজার যাত্রীউপসর্গ নিয়ে মারা গেছে মোট ৪৫৯ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৭৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮৪ শিশুর।শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুতগতিতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনায় জোর না দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।এখন প্রশ্ন—হামের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য খাত কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে এবং নতুন আক্রান্তের সংখ্যা কমাতে জরুরি পরিকল্পনা কতটা সফল হবে, সেটাই দেখার বিষয়।