অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
আরও পড়ুন,‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা হবে। একই সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাপ্য সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগকে আরও গতিশীল করা হবে।
বিষয় : নতুন কার্যক্রম চেক বিতরণ ভাতা প্রদান

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
আরও পড়ুন,‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা হবে। একই সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাপ্য সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগকে আরও গতিশীল করা হবে।

আপনার মতামত লিখুন