দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘৩১ দফা দিয়েছি, ৩২ দফা পর্যন্ত পূরণ করছি—এর নাম বিএনপি।’শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে আর্থিক সুবিধা প্রদান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ‘৩২ নম্বর প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণকে ‘৩৩ নম্বর প্রতিশ্রুতি’ বলে উল্লেখ করেন।

আরও  পড়ুন, দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

তিনি আরও বলেন, শিক্ষকদের অবসরকালীন সুবিধা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে, ফলে কোনো ধরনের উৎকোচ বা হয়রানির সুযোগ নেই।শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগের ভিত্তি জিয়াউর রহমানের সময়েই তৈরি হয়েছিল।অনুষ্ঠানে তিনি সরকারের ১৮০ দিনের কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, বাস্তবায়নের উদাহরণ হিসেবে শিক্ষকদের অবসর সুবিধা ও অন্যান্য সামাজিক উদ্যোগই সরকারের অগ্রগতির প্রমাণ।

বিষয় : বাস্তবায়ন প্রতিশ্রুতি ৩১ দফা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘৩১ দফা দিয়েছি, ৩২ দফা পর্যন্ত পূরণ করছি—এর নাম বিএনপি।’শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে আর্থিক সুবিধা প্রদান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ‘৩২ নম্বর প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণকে ‘৩৩ নম্বর প্রতিশ্রুতি’ বলে উল্লেখ করেন।

আরও  পড়ুন, দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

তিনি আরও বলেন, শিক্ষকদের অবসরকালীন সুবিধা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে, ফলে কোনো ধরনের উৎকোচ বা হয়রানির সুযোগ নেই।শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগের ভিত্তি জিয়াউর রহমানের সময়েই তৈরি হয়েছিল।অনুষ্ঠানে তিনি সরকারের ১৮০ দিনের কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, বাস্তবায়নের উদাহরণ হিসেবে শিক্ষকদের অবসর সুবিধা ও অন্যান্য সামাজিক উদ্যোগই সরকারের অগ্রগতির প্রমাণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত